• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন, ক্ষতি ৪০ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের (জুট) গোডাউন ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত ও সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সস্তাপুরের শিবু মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতায় মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি সেমিপাকা ঝুটের গোডাউন এবং একটি চায়ের দোকানে আগুন লাগে। এতে গোডাউনে মজুত থাকা ঝুট, স-মিলের কাঠ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo