• সমগ্র বাংলা

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের সময় বজ্রপাতে একজন কৃষি শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আহত জমির মালিকসহ আরো ২ জন। আজ সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে।

প্রাণহানির শিকার কৃষি শ্রমিক কামরুল ( ৩৪) ঘোড়াঘাটের ১ নম্বর বুলাকিপুকুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে।  আহতরা হলেন একই এলাকার হায়দার আলীর ছেলে জমির মালিক গোলজার (৩৫)  এবং ইনসান আলীর ছেলে নূরনবী (৩০)। 

স্থানীয়রা জানান, হরিপুর গ্রামে বোরো ধানের বীজতলা তৈরির জন্য কৃষি জমিতে কাজ করছিল কামরুলসহ আরো ২ শ্রমিক। দুপুরে বজ্রবৃষ্টির সময় তাদের উপর বজ্রপাত ঘটে। এতে তাৎক্ষণিক ভাবে প্রাণ হারায় কামরুল। আহতদের উদ্ধার করে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা

ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। 

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo