• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৬ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯৮২ টাকা ২৬ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে মুক্তাগাছা পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের মোট প্রস্তাবিত বাজেটের আকার ৩৬ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯৮২ টাকা ২৬ পয়সা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ছিল ৩০ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৮০৫ টাকা ৭৬ পয়সা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ৫০ লাখ টাকা এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উপাংশ-১-এর আওতায় পৌরসভার সাধারণ তহবিল থেকে ১৭ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র মহোদয় বলেন, “মুক্তাগাছা পৌরসভা ১৫০ বছরের প্রাচীন একটি পৌরসভা। প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৩৬ কোটি টাকা হলেও এটি বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং টেকসই নগর অবকাঠামো নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট অনুমোদনের পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।”

বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার সুকুমল রায়, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলম, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব ও সাবেক কাউন্সিলর এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo