• সমগ্র বাংলা

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনব্যাপী স্কিল অ্যান্ড প্রফেশনালিজম ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুল হক। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দক্ষ হতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, যাতে অন্যরাও খুঁজে নেয় তাদের কাজের জন্য। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, আমাদের সময়ানুবর্তি হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার গ্রেড-২ শেখ মাহমুদ কানন।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo