• সমগ্র বাংলা

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে একযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের বিশেষ অভিযানে চারজন মাদকসেবী ও কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

এর আগে সকালে উপজেলার বড়নগর বাইপাস মোড়, ফুলদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলা দায়ের করা হয়। একই আইনে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলেও কোনো অর্থদণ্ড করা হয়নি।

দণ্ডপ্রাপ্তরা হলেন-কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিপন, বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের মো. পনির রাজার ছেলে মো. শরীফ রাজ এবং একই ইউনিয়নের মাজুখান গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বি। শিপনকে বড়নগর বাইপাস মোড়ের মুনশুরপুর এলাকা থেকে এবং অপর দুইজনকে ফুলদী বাজার থেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এএসআই শামীম শেখ এবং বেঞ্চ সহকারী সামসুন নাহার সিমু উপস্থিত ছিলেন।

এদিকে কালীগঞ্জ থানার পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ফুলদী এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. হোসেন আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফুলদী গ্রামের মৃত টুমু ফকিরের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কালীগঞ্জ থানায় মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত তিনজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারিকে আদালতের মাধ্যমে গাজীপুরে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘কালীগঞ্জে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (০)





image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৩

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

  • company_logo