• সমগ্র বাংলা

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার (২৫ জুন) ১৭ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। আটককৃত যুবক পৌর সদরের বালুচর মহল্লার মিরাজ আলীর ছেলে শাহীন হোসেন (২৮)।

চাটমোহর থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ জাহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, পাবনা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন সময় মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদান ও নিয়মিত মামলা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত এই অভিযান পরিচালনা করবে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo