• সমগ্র বাংলা

রডমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণশ্রমিক মো. বেলাল হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গোপালপুর থানা শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর থানা মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, নির্মাণশ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণশ্রমিক বেলাল হোসেন একজন সাধারণ, নিরীহ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, আব্দুস সালাম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ আবু সাইদসহ শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। বেলাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। উত্তর গোপালপুর পালপাড়ার মোজ্জাম্মেল হোসেনের ছেলে জিসান নামে এক যুবক রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে বেলাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo