ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়ায় হিমু আহমেদ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সাভার এলাকার বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা মেলে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ মাটি কাটা কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...
জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

মন্তব্য (০)