ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্হানীয়রা। আজ বুধবার সকাল ৬টার দিকে ডুয়াপাড়া পাথারে ঘোরাফেরার সময় স্হানীয়দের নজরে আসে তারা।
জানা গেছে, জেলা সদরের ৮ নম্বর শংকরপুর ইউনিয়ের ডুয়াপাড়া এলাকায় ২ সন্তানসহ একজন নারী এবং একজন পুরুষকে আজ সকালে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্হানীয় আনসার সদস্যরা। সম্ভবতঃ অনুপ্রবেশ করে দালালের মাধ্যমে তারা বিভিন্ন এলাকায় অবস্হান করেছিল। সীমান্ত থেকে সাড়ে ৪ কিলোমিটার ভিতরে অবস্হান করছিল তারা।
এদিকে আটক ৪ জন হলো বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর মহল্লার মৃত মজিবর রহমানের ছোট ছেলে রমজান এবং বড়ছেলে আকুব্বর মোল্লা। আটক নারী তার স্ত্রী জাহানারা বেগম এবং ছেলের রমজান মোল্লা। তারা বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখাচ্ছে।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফু উজ জামান আরিফ জানিয়েছেন, ওই ৪জন কবে, কখন, কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ তা তারা নিশ্চিত হতে পারেননি তারা। দালালের মাধ্যমে বিভিন্ন স্হানে আশ্রয় নিয়ে আজ সকালে ধরা পড়েছে।
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...
গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

মন্তব্য (০)