• সমগ্র বাংলা

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে শাড়াতলা বাজারে ব্যবসা করে আসছেন। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার সময় তিনি আশাদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির কাছে তার ১৩হাজার পাওনা টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আশরাফুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের সময় হামলাকারীরা আশরাফুল ইসলামের নিকট থেকে আরোও ১৪হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হামলাকারী আশাদুল ইসলাম গোকর্ণ গ্রামের রিজাউল ইসলামের ছেলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যবসায়ীর পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo