ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গাইবান্ধা পৌরপার্ক জুলাই স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন এনসিপি গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি,সাধারণ সম্পাদক মো রাহাদ ইবনে, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য দিবস, জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জীম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন। এদের প্রতিটি নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে হবে। সে সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি দ্বার করাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার ও আহ্বান জানান দলটির নেতারা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...
জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

মন্তব্য (০)