• সমগ্র বাংলা

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা আছে নারায়ণগঞ্জে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে ৮ হাজারের মতো ইটভাটা রয়েছে এরমধ্যে ৫ হাজার অবৈধ।সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগীর উৎসবের সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন , আমাদের উন্নয়ন ও কর্মকান্ডের জন্য এখনও ইটের বিকল্প এখনো হান্ড্রেড পার্সেন্ট করতে পারিনি। বিগত সরকারের সময়ে টার্গেট থাকলেও তা পূরণ হয়নি। তিনি বলেন, আমরা সবার সাথে কথা বলে এ থেকে উত্তরনের পথ বের করবো কারণ ইটভাটা দূষণের একটা অন্যতম কারণ। এছাড়া ইটিপি,  এটিপি ব্যবহার না করা এবং গাড়ির ধোঁয়াও পরিবেশ দূষণ করে। প্রতিমন্ত্রী বলেন, উৎসগুলো ঠিক করে আমরা এগুবো এবং আশা করতে পারেন আগামী বছরের মধ্যে কিছুটা হলে স্বস্তির জায়গায় নিয়ে আসবো।

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি প্রতিপাদ্যে ৮ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতায় ফাইনালে বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবআইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অনেকে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo