• সমগ্র বাংলা

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অবরোধ বিক্ষোভ শিক্ষার্থীদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে বিভিন্ন ফি আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) দুপুরে শিক্ষার্থীরা সুজানগরের দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি নির্ধারণ করেছে। রবিবার শিক্ষার্থীদের মাঝে এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে দুলাই বাজারে এসে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, সরকারি কলেজ হওয়া সত্ত্বেও ইনকোর্স পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। তারা অবিলম্বে এসব ফি প্রত্যাহার এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এতে ঘন্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ জানান, একসঙ্গে কলেজের পাওনাধি পরিশোধ করতে অভিভাবকের কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা অভিভাবকের সুবিধার জন্য প্রতি বছরেই ওই টাকা ভাগ করে গ্রহণ করে থাকি। এ বিষয়ে কলেজের কিছু শিক্ষকের প্ররোচনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পারে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo