• সমগ্র বাংলা

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্তোলন ও মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া ও রাথুরা এলাকা এবং তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী গ্রামে পরিচালিত পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের বাসিন্দা হুমায়ুন শেখ (২৮) সরকারি অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী গ্রামের আবির দেওয়ানের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়। মামলাগুলো পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম মিয়া ও এসআই মাসুদ রানা। আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, পরিবেশ ধ্বংসকারী অবৈধ মাটি উত্তোলন এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo