• সমগ্র বাংলা

কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণে ফি ৫টাকা নির্ধারনের দাবিতে দিনাজপুরে কৃষক কৃষাণীদের মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিকেজি ৫টাকা নির্ধারনের দাবিতে আজ রবিবার (দুপুরের দিকে) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক কৃষাণীরা। কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক নেতা ইমতিয়াজ আহমেদ এবং গোলাম ইসকান্দরসহ অন্যান্যরা।

কৃষকদের অভিযোগ,  এবার আলু আবাদে তাদের খরচ গুনতে হয়েছে ১২ থেকে ১৪ টাকা হারে।  আগাম বৃষ্টিতে জমিতেই নষ্ট হয়েছে অনেকের ফসল আলু। তার উপর কোল্ড ষ্টোরে আলু সংরক্ষণে আগের বছরের তুলনায় এবার  প্রায় দ্বিগুন ভাড়া বাড়ানো হয়েছে। দুবছর আগে প্রতিকেজি আলুর জন্য ভাড়া নেওয়া হত ৫ টাকারও কমে। এবার সেই ভাড়া আদায় করা হচ্ছে প্রতিকেজি ৮টাকা করে।  এছাড়াও আলু সংরক্ষণের ৬০/ ৬৫ টাকা দামের বস্তার বাড়িয়ে নেওয়া হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত।কৃষকদের উপর চাপানো বাড়তি ভাড়া কমানোর দাবিতে আজ একই সময়ে দেশজুড়ে কর্মসূচি পালন করেছেন কৃষক কৃষাণীরা। ভাড়া কমানোর দাবি পুরন করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo