• সমগ্র বাংলা

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্রাই” আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ^র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন, নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গোনা গ্রামের মাহাবুব নামে এক যুবক মোটরসাইলে নিয়ে নিজ গ্রামের রাস্তা থেকে “রাণীনগর-আত্রাই” আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৮ জনের ডাকাত দল তার মোটরসাইকেল ডাকাতির চেষ্টা করে। এ সময় মাহাবুরের চিৎকারে এলাকার লোকজন বেড়িয়ে এসে ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে  ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতা নিয়ে ধাওয়া করে ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেফতার করে। এ সময় ডাকাত দলের আরও ৫ সদস্য পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

 থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় রাতেই গ্রেফতার তিনজনের নাম উল্লেখসহ ৫জনকে অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় ডাকাতির চেষ্টা মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে শবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo