• সমগ্র বাংলা

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি নায়াব ইউসুফ এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি'র নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।

গত ১৫ জুন ২৬ ইং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এই মনোনয়ন প্রদান করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক স্মারক আদেশে (স্মারক নম্বর: ৪৫.০০,০০০০,০০০,১৬০,০৬,০০০৭,২৬ (অংশ-১).৫৯৯) জানানো হয়, নির্দেশক্রমে ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর-এর 'হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি'-তে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এমপি-কে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের চিকিৎসাসেবার মান উন্নয়ন, হাসপাতালের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নেওয়ায় ফরিদপুরের সচেতন মহল ও সাধারণ রোগীরা স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং বিগত দিনের যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo