• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শেখ জামাল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শেখ জামাল উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়ের করা একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেখ জামালের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে সে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলো।

জানা গেছে, গত রমজান মাসে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শেখ জামালকে ২০০ পিস ইয়াবাসহ আটক করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সে জামিনে মুক্তি লাভ করে। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পরও সে মাদক সেবন ও বিক্রির সঙ্গে পুনরায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এছাড়া একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশাররফ, এএসআই শাহ আলম, এএসআই মোশাররফ হোসেন ও এএসআই জাকির হোসেন মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোহাগী বাজার এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় এবং মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo