• সমগ্র বাংলা

বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণিল আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে অনুষ্ঠিত আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনার বিজয় উপলক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
আর্জেন্টাইন সমর্থক বিশিষ্ট ব্যবসায়ী সুজিত জয়সোয়ালের নেতৃত্বে ও সার্বিক ব্যবস্থাপনায়
বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে সমর্থকরা করোনেশন ইন্সটিটিউশন অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অনেকেই মুখে আর্জেন্টিনার পতাকা আঁকেন, কেউ জার্সি পরেন, আবার কেউ হাতে পতাকা নিয়ে যোগ দেন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী সমর্থকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং আসন্ন ম্যাচগুলোতে সাফল্যের প্রত্যাশায় এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা চলাকালে স্থানীয় পথচারীরাও দৃশ্য উপভোগ করেন।
পরে কলেজ মাঠে আর্জেন্টিনার জয়ের আনন্দে মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
শোভাযাত্রার নেতৃত্বে থাকা যুবদল নেতা সুজিত জয়সোয়াল জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। তাদের খেলা নান্দনিক লাগে। এই বিশ্বকাপে যেহেতু বিশ্বসেরা খেলোয়াড় লিওলেন মেসির শেষ অংশগ্রহণ তাই তাদের আবেগের জায়গাটাও বেশি। আলজেরিয়ার সাথে ক্যাপ্টেন মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যে নিপুণ খেলা প্রদর্শন করেছে তাতে সত্যিই তারা মুগ্ধ। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও তাদের প্রিয় খেলোয়াড় মেসি স্বীকৃতি পেলেন। তাদের প্রত্যাশা গতবারের ধারাবাহিকতায় এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo