• সমগ্র বাংলা

স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিদ্যালয় থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে বজ্রপাতে শারমিন বেগম (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন বেগম একই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। তিনি বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিরা তাসমিনের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ছুটি শেষে মেয়েকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে শারমিন বেগম বাড়ি থেকে বের হন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তফা আল হুসাইন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শারমিন বেগমকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইনসান মিয়াকে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

১

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৪

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

  • company_logo