• সমগ্র বাংলা

লালমনিরহাটে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মানবাধিকার,বাকস্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে এ স্বাধীনতা শিরোনামে এ ওরিয়েন্টেশন আয়োজন করে বেসরকারি সংগঠন আইএসডিও।‎

ওরিয়েন্টেশন মূলত মানবাধিকার চর্চার গুরুত্ব, দায়িত্বশীল বাকস্বাধীনতা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) শনাক্ত ও প্রতিরোধের কৌশল, এবং ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝতে পারেন এবং নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেন।

‎প্রশিক্ষণে আইএসডিও এর প্রজেক্ট ভলান্টিয়ার প্রদীপ চন্দ্র রায়, প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন,অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন,স্মৃতি মোদক, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শিব সুন্দর বর্মন সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎ফেসিলিটেটর হিসেবে ওরিয়েন্টেশন পরিচালনা করেন সৌরভ সাহা ও আদিবা ইয়াসমিন অদিতি।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের সঠিকতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা ও দক্ষতা বাড়াতে পারলে ভুল তথ্যের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব। ওরিয়েন্টেশনে তথ্যপ্রযুক্তি বিষয়ক নানা ধরনের তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে।
‎বক্তারা আরও উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক নিরাপত্তার সাথেও জড়িত। তাই সবাইকে দায়িত্বশীলভাবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার আহ্বান জানান তারা।

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo