ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শিশু শিল্পী নূর কলিমা (১২) খুঁজে পাচ্ছে না পরিবার। গত ১৪ জুন রবিবার সকাল থেকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী গ্রামের নিজ ঘরে তাকে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন মা সনজিদা বেগম।
তিনি জানান, ভিকটিম নুর কলিমা সম্পর্কে আমার মেয়ে। সে টেকনাফ শিল্প কলা একাডেমির শিশু শিল্পী হিসেবে তালিকাভুক্ত।
গত ১৪ জুন রবিবার সকাল আনুমানিক ১০ টার সময় মোহাম্মদ হোসন বতইল্লা নামের নিকট আত্বীয় আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার মেয়েকে তুলে নিয়ে যায়।
এ বিষয় টেকনাফ মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
টেকনাফ মডেল থানার এসআই মোরশেদ আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত চলছে । ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শিশু শিল্পীকে দ্রুত সময়ে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...
জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

মন্তব্য (০)