• সমগ্র বাংলা

ফরিদপুরে ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ, কুকুরের কবল থেকে উদ্ধার করল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি স্কুলের পাশের ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা নিয়ে একদল কুকুর টানাটানি করছিল।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেট সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৬ মাস বয়সী ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ আগে কলেজের গেটের পাশে ময়লার ভাগাড়ে একদল কুকুর একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে তারা কুকুরগুলোকে তাড়িয়ে দেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পাওয়ার পরপরই ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, 

"খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে আমাদের ধারণা, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে লোকচক্ষুর আড়ালে মরদেহটি এখানে ফেলে গেছে।"

তিনি আরও জানিয়েছে, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নবজাতকের মরদেহটির দাফন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo