• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নকল ও ক্ষতিকর প্রসাধনী সামগ্রী এবং অবৈধ বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের বিপরীতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। 

অভিযানে দেখা যায়, রাজু আহমেদ নামে এক ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই ব্লাস্টিং লাইটিং অ্যান্ড সাউন্ডের আতশবাজি মজুদ ও বিক্রি করছেন। পাশাপাশি অনুমোদনবিহীন হোদা বিউটি ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রীও বিক্রি করা হচ্ছিল।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রাজু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই সঙ্গে ৫০০ প্যাকেট আতশবাজি, ২৪টি মিসব্র্যান্ডেড হোদা বিউটি ক্রিম, ২টি মেকআপ বক্স, ১০টি ফর্সাকারী প্রসাধনী, ১০টি চুলের তেল এবং ১টি হ্যান্ডওয়াশ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব পণ্যের মধ্যে কিছু নকল এবং কিছু মেয়াদ ও মানসংক্রান্ত বিধি বিধান লঙ্ঘন করে বাজারজাত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল, থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য ও জননিরাপত্তার স্বার্থে নকল, ভেজাল ও ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo