• সমগ্র বাংলা

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন। 

এর আগে রোববার রাতে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই ৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল(২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, প্রথমে এক নং আসামী হাসিব আল হাসান  তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে অন্যরা হুমকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামীদের আটকে চেষ্টা চলছে। 

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo