• সমগ্র বাংলা

নড়াইলে অসচ্ছল ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের মাঝে অনলাইন ভাতা ও আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে চলতি অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ এবং তাদের পরিবারের সদস্যদের "ক্রীড়া ভাতা" এবং ক্রীড়ানুরাগী শিক্ষার্থীদের "ক্রীড়া শিক্ষা বৃত্তি" প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াবিদদের চিকিৎসা ও আর্থিক সহায়তা অনলাইন মাধ্যমে সরাসরি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ ১৫ জুন (সোমবার) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইন মাধ্যমে এই সেবা চালু হওয়ার ফলে প্রকৃত সুবিধাভোগী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা সরাসরি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রাপ্য আর্থিক সহায়তা ও অনুদান পেয়ে যাবেন। এর ফলে স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) জুলিয়া সুকায়না-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, মো: আল আমিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, এছাড়াও স্থানীয় বিভিন্ন ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চলতি দফায় নড়াইল জেলা থেকে মোট ৮৩ জন ক্রীড়াবিদ ও শিক্ষার্থীকে অনলাইন প্রক্রিয়ায় সর্বমোট ৬৪ হাজার টাকা আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo