• সমগ্র বাংলা

মেকআপের তুলিতে স্বপ্ন আঁকা: গাজীপুরে শত নারীর মিলনমেলায় আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীর একটি কনভেনশন সেন্টারে রোববার দিনভর ছিল ব্যতিক্রমী এক আয়োজন। চারপাশে রঙ, আলো আর সৌন্দর্যচর্চার নানা উপকরণের সমাহার। কেউ মনোযোগ দিয়ে শুনছেন প্রশিক্ষকের কথা, কেউ আবার খুঁটিয়ে দেখছেন আধুনিক মেকআপের নতুন কৌশল। যেন এক ছাদের নিচে মিলেছে সৌন্দর্য শিল্পের শতাধিক স্বপ্নবাজ নারী।

দেশ-বিদেশের খ্যাতনামা মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণে আয়োজিত এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে “রূপ লাবণ্য সৌন্দর্যের পাশে আমরা আছি সবার সাথে” নামের একটি সংগঠন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বিদেশি প্রশিক্ষকরাও কর্মশালায় অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করেন।

প্রশিক্ষণের শুরু থেকেই ছিল উৎসাহ ও আগ্রহের ছাপ। আধুনিক ব্রাইডাল মেকআপ, ফ্যাশন মেকআপ, স্কিন কেয়ার, প্রসাধনী পণ্যের সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক অঙ্গনের নতুন নতুন মেকআপ ট্রেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ থাকেনি কর্মশালা; লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে হাতে-কলমে দেখানো হয় বিভিন্ন মেকআপ কৌশল ও প্রযুক্তির ব্যবহার।

অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিউটি ও মেকআপ শিল্প দ্রুত প্রসার লাভ করছে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা নতুনদের জন্য যেমন শেখার সুযোগ তৈরি করে, তেমনি অভিজ্ঞদের দক্ষতা আরও শাণিত করতে সহায়তা করে।

আয়োজক কমিটির সদস্য ও মেকআপ আর্টিস্ট শাহিনুর আক্তার সানু জানান, শতাধিক নারীকে নিয়ে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মেকআপ শিল্পকে আরও সমৃদ্ধ করা। তিনি বলেন, “গাজীপুর থেকে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে চাই। নারীদের দক্ষ করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানের প্রধান অতিথি অভিনেত্রী বলেন, সৌন্দর্যচর্চা খাত এখন সম্ভাবনাময় একটি শিল্পে পরিণত হয়েছে। সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, একদিন বাংলাদেশের নারীরাই দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশিক্ষক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবেন।

দিনশেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সেই মুহূর্তে অনেকের চোখে ছিল নতুন সম্ভাবনার ঝিলিক, মুখে ছিল আত্মবিশ্বাসী হাসি। আয়োজকরাও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

সৌন্দর্যচর্চাকে ঘিরে এ আয়োজন শুধু একটি প্রশিক্ষণ কর্মশালাই নয়, বরং দক্ষতা, আত্মবিশ্বাস ও নারীর অর্থনৈতিক সক্ষমতার পথে নতুন এক যাত্রার বার্তা হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

১

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৪

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...

  • company_logo