• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোরাপ মোল্লা নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

 সোমবার  সকালে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোভ্যানে চড়ে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন দিনমজুর তোরাপ মোল্লা। ভ্যানটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তোরাপ মোল্লার মৃত্যু হয় এবং অটোভ্যানচালক আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তোরাপ মোল্লার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo