• সমগ্র বাংলা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০ টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ড বিশেষ   অভিযান চালিয়ে ১০ টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার  করেছে। এসময় ২ কেজি গাঁজাও জব্দ করা হয়। 

রবিবার (১৪ জুন)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান,  গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে, উক্ত এলাকায় গত (১৩ জুন)  শনিবার রাত ১০ টায় কোস্ট গার্ড টেকনাফ  স্টেশনের  একটি বিশেষ টিম অভিযান চালিয়ে  মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন ২ টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮ টি 40 mm HEDP গ্রেনেড ও ২৮ রাউন্ড ৭.৬২ মিঃ মিঃ তাজা গোলা উদ্ধার এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় অস্ত্র ও মাদক পাচারকারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তবে বাংলাদেশের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্ট সদস্যদের আটকের জন্য  কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। 

এদিকে উদ্ধারকৃত গ্রেনেড ও তাজা গোলা এবং জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী।

মন্তব্য (০)





image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

১

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo