• সমগ্র বাংলা

“আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”-গাছ লাগিয়ে বার্তা দিলেন গাজীপুরের ডিসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে ব্যতিক্রমী এক মন্তব্য করে উপস্থিত সবার দৃষ্টি কাড়েন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। গাছের চারা হাতে নিয়ে তিনি বলেন, “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন।” এরপর নিজ হাতে মাটি খুঁড়ে চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বর্তমান সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে শনিবার (১৩ জুন) গাজীপুর জেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলদ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা, যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ সবুজায়নে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং তাপমাত্রা বৃদ্ধির মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু ফল বা কাঠই দেয় না, বরং মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেনসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo