• সমগ্র বাংলা

ফরিদপুরে চাঁদা না পেয়ে নকলনবীশের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদা না পেয়ে মো. মামুন হোসেন নামে তালিকাভুক্ত এক নকলনবীশের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার দিকে সাব-রেজিস্ট্রি অফিস ভবনের ভেতরেই এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মামুন হোসেনকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মামুন হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জামাল উদ্দিন বিশেষ প্রয়োজনে মামুনকে দেখা করার জন্য ডাকেন। মামুন ভবনের তৃতীয় তলা থেকে নিচে নেমে জামাল সাহেবের সাথে কথা বলার সময় আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। অফিসেরই অস্থায়ী কর্মচারী বিপুল, ইসরাফিল ও রাশেদ অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মামুনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

ভুক্তভোগী মামুন হোসেন জানান, "আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে সন্ত্রাসীরা কায়দায় হামলা চালায়। আমার চিৎকার শুনে অফিসের অন্য সহকর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।"

হামলার কারণ উল্লেখ করে মামুন আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা হুমকি দিয়েছিল যে এই অফিসে মামুনকে কাজ করতে দেওয়া হবে না। সেই শত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

 ভুক্তভোগী মামুন হোসেন ও তাঁর পরিবার এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

মন্তব্য (০)





image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

১

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo