ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ও কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করেন।
চাটমোহর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) প্রদীপ সরকার জানান, মাদক বিরোধী অভিযানে উপজেলার গুনাইগাছা ইউনিয়নে অভিযান চালিয়ে ইটভাটা এলাকা থেকে গুনাইগাছা এলাকার সুজা সরকারের ছেলে মাহতাব আলী (৩৬) ও আবুল কালাম এর ছেলে হৃদয় হোসেন (২৩) কে মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় আটক করা হয়।
অপরদিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে মৃত তয়জাল হোসেনের ছেলে কবির হোসেন (৪৭) কে ইয়াবা সেবনের সময় আটক করা হয়।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এর আদালত মাদক সেবনের দায়ে মাহতাব ও হৃদয় কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন। অপরদিকে মাদকদ্রব্য ইয়াবা সেবন ও বিক্রির দায়ে কবির হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
আটককৃতদের আগামীকাল শনিবার (১৩ জুন) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...
দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

মন্তব্য (০)