• সমগ্র বাংলা

মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঘরের মানব সেবায় আগামীর পরিকল্পনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : পরিবার সমাজে অবহেলিত ঠিকানাহীন অসহায় পথে প্রান্তরে পড়ে থাকা ভবঘুরে শরিরে পচন ধরাসহ নানান ধরনের রোগ বালাইতে আক্রান্ত নারী পুরুষ শিশুদের নিঃস্বার্থ সেবা দিচ্ছে আপন ঘর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আপাততঃ ঢাকার কেরানিগঞ্জ এবং দিনাজপুর শহরে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। আগামীতে আরো বড় পরিসরে মানবিক সহায়তাসহ পাশে দাড়াতে চান মানবিক স্বেচ্চাসেবী সংগঠনির সাথে জড়িতরা। 

হাটিহাটি পা-পা  করে নিজেদের অর্থায়নে কাজ শুরুর কয়েক (৫ বছরের) বছরের মধ্যে  পথ থেকে তুলে আনা ২৪৪ নারী পুরুষকে পরিবারের স্বজনদের মতই সেবা চিকিৎসা দিয়ে সুস্হ করে তুলেছেন তারা। এদের মধ্যে  সুস্হ  স্বাভাবিক অবস্হায় পরিবারের কাছে ফিরতে  পেরেছে ১৬৮ জন। আরো ৫১জনকে তুলে চিকিৎসা সেবায় সুস্হ করে তোলার পাশাপাশি  স্বজনদের সন্ধ্যান চালাচ্ছেন তারা।

আজ শুক্রবার বিকালে দিনাজপুর শহরের কসবা এলাকায় আপন ঘর ফাউন্ডেশন  অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি এবং জেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলালকে ক্রেষ্ট তুলে দেওয়াসহ সংবর্ধনা দেন আয়োজকরা। 

মানব সেবায় উদ্বদ্ধ হয়ে নিজস্ব অর্থ্যায়নে ৫ বছর আগে  "আপন ঘর ফাউন্ডেশন" প্রতিষ্ঠাতা করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।  খুজে খুজে পথের ধারে পড়ে থাকা নংরা জির্ন পচন ধরা নারী পুরুষদের সংগ্রহ করে স্বাভাবিক জীবনে ফেরানোর কাজ শুরু করেন তিনি।  শুরুতেই ২৪৪জনকে খাবার চিকিৎসা আশ্রয় সেবায় সুস্হ করে ১৫১জনকে পরিবারের কাছে ফেরাতে সক্ষম হয়েছেন তারা। আগামীতে আর্থিক অনুদানের নির্ভরতা ছাড়াই গবাদিপশুসহ মাছ চাষসহ আয় বর্ধন উৎপাদশীল প্রকল্পের মাধ্যমে শুন্য বয়সি শিশু থেকে নানান বয়সি নারী পুরুষদের লালন পালনে আশাবাদী তারা।

তার ওই উদ্দোগ সফল করতে সম্ভাব্য সহায়তাসহ পাশে দাড়াতে চান স্হানীয় রাজনীতিবিদসহ সমাজসেবীরা।

মন্তব্য (০)





image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

১

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo