• সমগ্র বাংলা

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন গাজীপুরের শাহিদুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর ‘নেক্সট লেভেল অফার’ সুবিধায় ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন গাজীপুরের কাশিমপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম। ক্যাশ ভাউচারের আওতায় ওয়ালটন প্লাজা থেকে তিনি একটি করে ফ্রিজ ও ওয়াশিং মেশিন নিয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে আকস্মিক এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়ে উচ্ছ্বসিত শাহিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। 

সারা দেশে বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ওয়ালটন পরিচালনা করছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন  ও বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে বিভিন্ন পণ্য উপহার হিসেবে পাওয়ার সুবিধা।

বৃ্হস্পতিবার দুপুরে (১১ জুন) দুপুরে গাজীপুর চৌরাস্তার ওয়ালটন প্লাজা ভাওয়াল পয়েন্টে আনুষ্ঠানিকভাবে শাহিদুল ইসলামের হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।

শাহিদুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী মিনা আক্তার ও ৯ বছর বয়সী সন্তানকে নিয়ে গাজীপুরের কাশিমপুরে বসবাস করেন। একটি বেসরকারি পরিদর্শন প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত তিনি। দীর্ঘদিন ধরেই ওয়ালটনের বিভিন্ন পণ্য ব্যবহার করছেন। তার পরিবারের ব্যবহৃত ওয়ালটন পণ্যের মধ্যে রয়েছে ফ্রিজ, ব্লেন্ডার, আয়রন, মোবাইল ফোন ও ফ্যান। এমনকি বড় মেয়ের শ্বশুরবাড়িতেও তিনি ওয়ালটনের একটি ফ্রিজ উপহার দিয়েছেন।

তিনি বলেন, ঈদের পর গত ৯ জুন গাজীপুর চৌরাস্তার ভাওয়াল পয়েন্ট শাখা থেকে একটি নতুন ফ্রিজ কেনেন। পরে তার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের তথ্য ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। নিবন্ধনের কিছু সময় পরই মোবাইল ফোনে প্রাপ্ত বার্তায় তিনি জানতে পারেন যে তিনি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। এই পুরস্কার পাওয়ার পর ব্র্যান্ডটির প্রতি আমার আস্থা আরও বেড়েছে।

ওয়ালটন সূত্রে জানা যায়, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে ক্রেতার তথ্য ও ক্রয়কৃত পণ্যের বিস্তারিত তথ্য সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই প্রয়োজনীয় সেবা পাওয়া যায়। একই সঙ্গে গ্রাহকদের মতামত ও সেবার মান পর্যবেক্ষণ করাও সহজ হচ্ছে। এই ডিজিটাল কার্যক্রমে গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo