• সমগ্র বাংলা

যুবদল নেতাকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম মোল্যা (৩৮) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

‎বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে একটি ব্রিজসংলগ্ন জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।
‎
‎আহত কালাম মোল্যা কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলী ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে ফিরছিলেন কালাম মোল্যা। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার বাম হাত ও পায়ে গুরুতর জখম হয়।
‎
‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
‎
‎এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo