ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাটুরিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মানিকগঞ্জ এর উপ পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছা: তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মোছাঃ মমতাজ সুলতানা। অনুষ্ঠানে কৃষাণী রোকেয়া বেগম ও তাহমিনা আক্তার তাদের ট্রেনিং থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তুলে ধরেন। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক ও কৃষাণী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং কৃষিতে টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এ সময় কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি কৃষি উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...
কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...
বগুড়া প্রতিনিধি : আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

মন্তব্য (০)