• সমগ্র বাংলা

জামালপুরে জনসচেতনতা বৃদ্ধিতে 'নিরাপদ খাদ্য' বিষয়ক ক্যাম্পেইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে আয়োজিত এই উন্মুক্ত জনসচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় উৎপাদক দলের (PG) সদস্য, কিশোরী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আক্তার। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও গ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম আর. চ্যাটার্জীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভাটি শুরু হয়। তিনি বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে সঠিক জ্ঞান ও আচরণ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফিয়া সুলতানা খাদ্যবাহিত রোগের ঝুঁকি, নিরাপদ খাদ্যের উপকারিতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে এইচআই-ইনচার্জ বিলকিস পারভীন এবং স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা আক্তার নিরাপদ খাদ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। জনসচেতনতা বৃদ্ধিতে যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়:

- খাবার প্রস্তুত ও পরিবেশনের সময় পরিষ্কারভাবে হাত ধোয়া।
- স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য কাটা, প্রস্তুত করা এবং সঠিক তাপমাত্রায় রান্না করা।
- গৃহস্থালি পর্যায়ে নিরাপদ খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি অনুসরণ।
- বাণিজ্যিক ও পারিবারিক কৃষি উৎপাদনে সারের যথাযথ ও যৌক্তিক ব্যবহার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজিত চিসিম। এ সময় প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা এবং নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কমিউনিটির মানুষ নিরাপদ খাদ্যের নীতিমালা সম্পর্কে আরও সচেতন হবেন। নিয়মিত হাত ধোয়া এবং অস্বাস্থ্যকর খাদ্য পরিহারের মতো ইতিবাচক আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবার ও সমাজ পর্যায়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিত হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এই ক্যাম্পেইন থেকে প্রাপ্ত শিক্ষা নিজেদের পরিবার ও সমাজের অন্যান্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo