প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক মারা গেছে ।
তিনি উখিয়ার কুতুপালং ১ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এর বাসিন্দা মোহাম্মদ আনু মিয়ার ছেলে। ৯ জুন মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে ঘুমধুমের রেজু আমতলী এলাকার ৪০/৪১ নম্বর সীমান্ত পিলারের পশ্চিমে
ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরিপাড়ার বাসিন্দা শাহ আলমের বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আবদুল খালেক।
এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে বাগানে থাকা অন্য শ্রমিকেরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় আবদুল খালেক পড়ে রয়েছেন। তাঁর দুই পা ক্ষতবিক্ষত। বাঁ পায়ের পাতা উড়ে গেছে। তাঁকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৪ মে পার্শ্ববর্তী ভালুকিয়াপাড়া এলাকায় বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। ২ জুন বাইশফাঁড়িপাড়া এলাকায় পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে নিহত হয়েছে এক কিশোর। এসব ঘটনাও ঘটেছে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে।
মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আবদুল খালেকের মৃত্যুর বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার লোকজনকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)