• সমগ্র বাংলা

উলিপুরের দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আসলাম হোসেন প্রিন্স

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপুর ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক সংগঠক ও সমাজসেবক মোঃ আসলাম হোসেন প্রিন্স। তিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি, সামাজিক ও উন্নয়নমুলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন।
‎
‎আসলাম হোসেন প্রিন্স রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক প্রচার সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন।
‎
‎আসলাম হোসেন প্রিন্স বলেন, “দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার প্রধান লক্ষ্য।”
‎
‎তিনি আরও বলেন, তরুণ সমাজকে নেতৃত্বের মূলধারায় সম্পৃক্ত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবাকে সহজ ও স্বচ্ছ করাই হবে তার অগ্রাধিকার।
‎
‎স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo