• সমগ্র বাংলা

উখিয়ার রহমতের বিল মাছের ঘের থেকে ১৯ রোহিঙ্গা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা হতে  ১৯ জন মিয়ানমারের নাগরিক(রোহিঙ্গা) আটক করেছে ৬৪ বিজিবি। 

সোমবার ৮ জুন দিবাগত রাত ১০ ঘটিকায় উখিয়া রহমতের বিল নামক স্হান হতে তাদের আটক করা হয়। 

৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক মো: জহিরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬৪ বিজিবি এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিপি-২০ হতে আনুমানিক ১ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে, বিওপি হতে ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ মিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল নামক স্থানে ১৯ জন  মিয়ানমার পুরুষ রোহিঙ্গা  নাগরিকদের বিওপির বিশেষ টহল দল আটক করে। আটককৃত রোহিঙ্গারা স্থানীয় ঘেরে মাছ ধরতে ছিল। 

এখানে উল্লেখ্য যে, বাংলাদেশে আশ্রয় নেওয়া  রোহিঙ্গারা  অনুমতি বিহীন ক্যাম্পের বাহিরে যাতায়াত ও  স্থানীয় কাজে ব্যবহার না করার বিধিনিষেধ রয়েছে। 

তারপরও এরা  বিভিন্ন সময় অপরাধ চক্রের সাথে জড়িয়ে যাচ্ছে। এমন অপকর্ম ঠেকানোর জন্য ১৯ জন রোহিঙ্গাকে  নিকটস্থ উখিয়া থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়প পুলিশ বাদি হয়ে তাদের নামে মামলা রুজুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ৬৪ বিজিবি অধিনায়ক। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

১

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৫

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

  • company_logo