• লিড নিউজ
  • সমগ্র বাংলা

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। গুরুতর আহত ব্যক্তি বাঁশের গাড়িতে ছিলেন।

নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। আহত ব্যক্তি হলেন ঘাটাইলের লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খরব পেয়ে লাশ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo