• সমগ্র বাংলা

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকারভোগীদের উল্লেখযোগ্য পরিবর্তনসমুহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের দেউরপাড় চন্দ্রা উন্নয়ন সংঘ ডিটিআরসি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সফল মেনকেয়ার দম্পতির, মেনকেয়ার আমবাসেডোর,ইমাম, পুরুষ চ্যাম্পিয়ন, কমিউনিটি সেলস এজেন্ট ও নারী উদ্যোক্তা, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা খাতুন, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, জামালপুর উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ এনজিও কর্মকতা , জনপ্রতিনিধি এবং জামালপুর জেলার জেসমিন প্রকল্পের কর্ম এলাকার সিএফ, প্রকল্পের অফিসার, স্পেশালিস্ট, সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ও প্রজেক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন।

ইসলামপুর মসজিদের ইমাম নজরুল ইসলাম বলেন, তার সংসারে অভাব অনটন লেগেই থাকতো ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের মেনকেয়ার ও অন্য প্রশিক্ষণ নিয়ে তাঁর সংসারের অভাব অনটন দুর হয় ।

উক্ত অনুষ্ঠানে নারী উদ্যোক্তা রুজিনা খাতুন সফলতার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি জেন্ডার সমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় মেনকেয়ার এপ্রোচ এর মাধ্যমে নারী পুরুষের সমতা, জেন্ডার বেসড ভায়োলেন্স রোধ, শিশু ধর্ষণ নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাল্য বিবাহ প্রতিরোধ, পুষ্টি নিরসনে মাল্টিসেক্টরাল কার্যক্রম পরিচালনা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ, নারীরা অর্থনৈতিক কাজে সম্পৃক্তকরণ , সকল কাজে নারী পুরুষের সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রবেশাধীকারসহ বিভিন্ন সময়োপযোগী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সকলে মতামত পোষণ করে বলেন GESMIN project, World ভিশন Bangladesh এবং Unnoyon Sangha সহ সকলে যেন কন্যা শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি হাতে নেয়।


মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

১

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

৫

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

  • company_logo