ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ৭নং একডালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার আগে একটি বর্ণাঢ্য র্যালী ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি, গ্রাম আদালতের জেলা ম্যানেজার সুভাষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্যাম্পেইনে আগত দর্শনার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ২০জনের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশজুড়ে প্রতিটি ইউনিয়নে সপ্তাহে একদিন করে গ্রাম আদালতের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গরীব, অসহায় ও খেটে-খাওয়া মানুষদের স্বল্প খরচে ফৌজদারী বিষয়ের অভিযোগ করে সমাধান করা হচ্ছে। গ্রাম আদালতের মাধ্যমে মানুষরা উপকৃত হওয়ার পাশাপাশি ভোগান্তি ও হয়রানীরও শিকার হচ্ছেন। তাই গ্রাম আদালতকে আরো স্বচ্ছ প্রক্রিয়ায় এনে নিরপেক্ষ ভাবে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার প্রতি সুদৃষ্টি কামনা করেছে ক্যাম্পেইনে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...
কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...
বগুড়া প্রতিনিধি : আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

মন্তব্য (০)