• সমগ্র বাংলা

‎৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: ৪০ জন যাত্রীর জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা বাস হেলপার দুলালের পরিবারের পাশে দাঁড়িয়েছে এসিআই মটরস এর পক্ষ থেকে ইয়ামাহা রাইডারস ক্লাব বাংলাদেশ ও সিয়েট বাংলাদেশ। মানবিক এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শোকাহত পরিবারটিতে।

‎শনিবার (৬ জুন) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুলালের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন কোম্পানির প্রতিনিধিরা। এ সময় নিহত দুলালের স্ত্রী আফরোজা বেগম ও বড় ভাইয়ের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের টেরিটরি অফিসার ইসতিয়াক আহমেদ, প্রোডাক্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান সজিব, কুড়িগ্রাম ইয়ামাহা রাইডার্স ক্লাবের অ্যাডমিন একরামুল হক, রংপুর ইয়ামাহা রাইডার্স ক্লাবের মডারেটর আহমেদ রাহাতসহ অন্যান্য সদস্যরা।

‎জানা গেছে, গত ২৯ মে রাতে ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে চালক বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

‎ঠিক সেই মুহূর্তে যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন বাসের হেলপার দুলাল। তিনি বাস থেকে নেমে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দিয়ে বাস থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি থামলেও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল। তবে তার আত্মত্যাগে রক্ষা পান বাসের ৪৬ জন যাত্রী।

‎স্থানীয়রা জানান, দুলালের পরিবারটি অত্যন্ত অসহায়। ট্রাকের সঙ্গে কাজ করেই চলতো দুই ভাইয়ের সংসার। দুলালের মৃত্যুর পর স্ত্রী আফরোজা বেগম এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

‎কান্নাজড়িত কণ্ঠে নিহত দুলালের স্ত্রী আফরোজা বেগম বলেন, আমার স্বামীর সামান্য আয়ে সংসার চলতো, চিকিৎসাও হতো। প্রতি মাসে আমার প্রায় ১০ হাজার টাকা লাগে। এখন সংসার কীভাবে চলবে, চিকিৎসার টাকা কোথা থেকে আসবে, এই চিন্তায় ঘুমাতে পারি না।

‎ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের টেরিটরি অফিসার ইসতিয়াক আহমেদ বলেন, নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচানোর যে সাহসিকতা দুলাল দেখিয়েছেন, তা সত্যিই বিরল। তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

‎তিনি আরও বলেন, দুলালের পরিবারের পাশে থাকার জন্য ভবিষ্যতেও সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo