• সমগ্র বাংলা

রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে থানা পুলিশের উপর হামলা করে মারপিট, লাঞ্ছিত ও মব সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক রিফাত হোসেন উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে।

অপরদিকে মাদক সেবনের অপরাধে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি গ্রামের মৃত-মনতাজ প্রামাণিকের ছেলে ফিরোজ প্রামাণিককে (৩০) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। শনিবার দুপুরে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩বছরের সাজা ভুক্ত পলাতক আসামী উপজেলার খট্টেশ^র হাদিপাড়া এলাকার মৃত-বাসেত প্রামাণিকের ছেলে জামাল প্রামাণিককে (৫০) আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান সম্প্রতি সারা দেশের সঙ্গে উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার প্রতিরোধে গত ২১ মে রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি-বড়বড়িয়া রেললাইন এলাকায় থানা পুলিশের এসআই রতন ও এএসআই ওবাইদুর টহল জোরদার করতে বিশেষ অভিযান চালায়। সেখানে নির্জন স্থানে দুই যুবক অবস্থান করায় তাদের পরিচয় জানতে চায় পুলিশ। এরপর বিজয়কান্দি-বড়বড়িয়া গ্রামের আশিক নামে এক যুবককে সন্দেহ হলে পুলিশ তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। এ সময় আশিক ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে লোকজন ডেকে এনে ১২ থেকে ১৫ জন মিলে এসআই রতন ও এএসআই ওবাইদুরের উপর হামলা চালিয়ে মারধর, লাঞ্ছিত ও মবের সৃষ্টি করে।

তিনি আরো জানান এমন ঘটনায় ওই রাতেই থানা পুলিশের পক্ষ থেকে এজাহারনামীয় ৩ জন ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় যুবক রিফাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আগামীতেও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo