• সমগ্র বাংলা

গোপালপুর গোলপেঁচা-জগৎপুরা বিরোধের মীমাংসা: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস টুকু ও পিন্টুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রাম এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে সংঘটিত বিরোধ ও সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে টাঙ্গাইল সার্কিট হাউজে এক মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু এবং অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এছাড়াও গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ গনি তালুকদারসহ গ্রামের ১৫ জন প্রতিনিধিবর্গ এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের ১৫ জন প্রতিনিধিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বিরোধের মীমাংসা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সকালে এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করা হয়।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গোলপেঁচা ও জগৎপুরা গ্রামের সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুও বিষয়টি তদারকি করবেন বলে আশ্বাস দেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ মীমাংসার মাধ্যমে দুই গ্রামের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo