• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রান গেল ঔষধ কোম্পানীর কর্মচারির

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রুবেল মিয়া নামে একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হেলথ কেয়ার (HeaIthcare)  নামে একটি ঔষধ কোম্পানীতে  কর্মচারি।

নিহত রুবেল মিয়া (৩০) দিনাজপুরের পার্বতীপুরের তালনগর, টেংরাগঞ্জ, সরদারপাড়ার আব্দুর রশিদের ছেলে।

নবাবগঞ্জ থানার ইনচার্জ আব্দুল কু্দ্দুস জানান, সকালে মোটর সাইকেল চালিয়ে বগুড়া যাবার সময় পথিমধ্যে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জের দোলারদর্গা এলাকায় বিপরিতমুখি ট্রাকের (রেজিঃ নম্বর চুয়াডাঙ্গা ড- ১১-০০৪৯) চাকা ব্লাস্ট হয়ে মোটর সাইকেলটিকে ( রেজিঃ  নম্বর- ঢাকা মেট্রাে হ ৬৫-৫৭১৭) ধাক্কা দিয়ে খাদে উল্টে গেছে। ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের চালক রুবেল মিয়া দুর্ঘটনাস্হলে নিহত হয়। ত্রিপল নাইন ( 999) এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ কর্মকর্তা শামীম আল মামুন এবং সঙ্গীয় ফোর্সসহ উপ পরিদর্শক জামিউল ইসলামকে সাথে নিয়ে   দুর্ঘটনাস্হলে উদ্ধার অভিযান চালিয়েছেন তিনি।

ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তবে তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo