• সমগ্র বাংলা

বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় তার নিজ জন্মভূমিতে 'শহীদ জিয়ার জীবন ও কর্ম' শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় যুবদলের আয়োজনে বাগবাড়ির জিয়াবাড়িতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী আদর্শে যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীকে তাদের জীবন দর্শন গড়ে তোলার আহ্বান জানানো হয় এই আয়োজনে।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ জিয়ার নিখাঁদ দেশপ্রেম ও তার জীবনের গুণাবলীগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতেই যুবদল দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। জিয়ার আদর্শ রাজনৈতিক ও ব্যক্তিজীবনে প্রতিফলিত হলেই সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে। তিনি বলেন, সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে গেছেন। তার দেশপ্রেমের কাছে পরাজিত হয়েছে ব্যক্তিগত জীবনের বিলাসিতাও। বর্তমানে তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে যা বাস্তবায়ন করতে চান তা নিজে আগে শুরু করছেন। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি বাস্তবায়ন শুরু করেছেন, ইতিমধ্যেই বেশকিছু প্রতিশ্রুতি বাস্তবায়নও হয়েছে। নিরাপদ বাংলাদেশ গড়তে একের পর এক ইতিবাচক উদ্যোগ নেয়া হচ্ছে। দৃঢ় কন্ঠে তিনি বলেন যারা সমাজবিরোধী কাজ করবে তারা ছাড়া এই বাংলাদেশে সকলে সমানভাবে নিরাপদে থাকবে যা নিশ্চিত করার দায়িত্ব এই সরকারের।
এসময় যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের দায়িত্বশীলভাবে পথ চলার আহ্বান জানান তিনি। এছাড়াও জায়গা সংকুলানে যাদের স্থান হয়নি তাদেরকেও আগামীতে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে বলে জানান যুবদলের এই শীর্ষ নেতা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খাঁন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব
মোক্তাদির হক আদনান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হয়দার টিপু, সদস্য সচিব মোখতার হোসেন, যুগ্ম- আহ্বায়ক রওশন উল ইসলাম রওশন, চাপাইনবাগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুখ হোসেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝেও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদত হোসেন সোহাগ ও রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরিশেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo