ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিএনপির কিছু মানুষ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। #
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...
গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

মন্তব্য (০)