ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে নজরদারি টহলের পাশাপাশি জন সচেতনাতামূলক প্রচার কার্যক্রম জোরদার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সংশ্লিষ্ট এলাকায় দ্বায়িত্ব পালনকারি ব্যাটালিয়নের সদস্যরা। ২৪ ঘন্টাই তৎপরতা চালাচ্ছেন তারা।
বিজিবি'র ২০, ২৯ এবং ৪২ ওই ৩টি ব্যাটালিয়নের অধিনায়কেরা ইউএনবিকে জানিয়েছেন, ব্যাটালিয়নের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর নজরদারি ছাড়াও স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ করছেন তারা। উঠোন বৈঠক মাইকিংসহ চালানো হচ্ছে নানান কৌশলী তৎপরতা।
বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিন এবং রাতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে নাইট ভিশন গগলস, ড্রোন এবং বাইনোকুলারের ব্যবহার বাড়ানো হয়েছে।
তবে এখন পর্যন্ত সীমান্তের ভারতীয় এলাকায় অস্বাভাবিক জন উপস্হিতি চোখে পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ৩টি ব্যাটালিয়নের অধিনায়কেরা। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত রয়েছে বিজিবির সৈনিকেরা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)